রিপাবলিকানদের নেতা ম্যাককনেলের ওপর চটলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : দায়িত্ব ছাড়ার প্রায় এক মাস পর এক বিবৃতিতে ম্যাককনেল সম্পর্কে নানা অশালীন মন্তব্য করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার বিবৃতিতে ম্যাককনলকে একগুয়ে, জঘন্য এবং স্বার্থপর রাজনীতিক বলে ব্যক্তিগত আক্রমণ করেছেন ট্রাম্প। এছাড়া তার মধ্যে ব্যক্তিত্ব, প্রজ্ঞা, দক্ষতা ও রাজনৈতিক অন্তর্দৃষ্টির অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বলেছেন, ম্যাককনল সঙ্গে থাকলে রিপাবলিকানরা আর কখনোই ক্ষমতায় যেতে পারবেন না। এর আগে গত সপ্তাহে অভিশংসন শুনানিতে ট্রাম্পের পক্ষ নিয়েছিলেন সিনিয়র রিপাবলিকান নেতা ম্যাককনেল। ক্যাপিটল হিলে হামলার পেছনে ট্রাম্পকে দায়ী মনে করলেও ক্ষমতায় না থাকায় তার অভিশংসন প্রক্রিয়াকে অসাংবিধানিক বলে দাবি করেন মিচ ম্যাককনেল।

Post a Comment